ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষে বড় জয়ের দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর তিনি জানান, প্রাথমিক তথ্য বিশ্লেষণ অনুযায়ী অন্তত ১১০টি আসনে বিজেপির জয় নিশ্চিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ১৪২টি আসনের ভোট শেষ হলে বিজেপি রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।
অমিত শাহ উত্তরবঙ্গের তুলনায় প্রেসিডেন্সি অঞ্চলে বিজেপির পক্ষে জোরালো জনসমর্থন রয়েছে বলে দাবি করেন। হুগলির বলাগড়ের এক জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন যে, বিজেপি ক্ষমতায় এলে বাংলা মিডিয়ামে পড়া কোনো বাঙালিকেই রাজ্যের মুখ্যমন্ত্রী করা হবে। তিনি আরও জানান, ২৯ তারিখের নির্বাচনের পর ফলাফল পুরোপুরি বিজেপির পক্ষেই যাবে।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যে প্রায় ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং বিজেপি শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে এই দুর্নীতি জনসমুখে আনবে। অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থান ঘোষণা করে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলার যুবকদের কর্মসংস্থান ও গরিবের রেশনে ভাগ বসাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হবে এবং যারা ইতিমধ্যে ঢুকেছে তাদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে।
রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে অমিত শাহ হুশিয়ারি দেন যে, কোনো সিন্ডিকেট বা গুন্ডামি বরদাশত করা হবে না। তিনি দলীয় সমর্থকদের আশ্বস্ত করে বলেন, কোনো ভোটারকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক উত্তাপের মধ্য দিয়েই আগামী ২৯ এপ্রিল পরবর্তী ধাপের নির্বাচনের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন