ঢাকা নিউজ

ক্যানসার থেকে সুস্থ হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, তবে বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহুর একটি প্রোস্টেট সার্জারি সম্পন্ন হয়। পরবর্তী রুটিন চেকআপে তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও ছোট একটি ক্যানসারযুক্ত টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় এবং দ্রুত চিকিৎসা শুরু করায় তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়তে পারেনি। বর্তমানে তার শরীর থেকে ক্যানসার সম্পূর্ণ নির্মূল হয়েছে বলে নিশ্চিত করেছেন জেরুজালেমের হাদাস মেডিকেল সেন্টারের পরিচালক প্রফেসর অ্যারন পোভোতারজ।

৭৬ বছর বয়সী এই নেতার হার্টের অবস্থাও বর্তমানে স্থিতিশীল। উল্লেখ্য যে, ২০২৩ সালের জুলাই মাসে তার হার্টে পেসমেকার বসানো হয়েছিল। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানানো হয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) কর্তৃক পরোয়ানাভুক্ত এই নেতা বর্তমানে নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ক্যানসার থেকে সুস্থ হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, তবে বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহুর একটি প্রোস্টেট সার্জারি সম্পন্ন হয়। পরবর্তী রুটিন চেকআপে তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও ছোট একটি ক্যানসারযুক্ত টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় এবং দ্রুত চিকিৎসা শুরু করায় তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়তে পারেনি। বর্তমানে তার শরীর থেকে ক্যানসার সম্পূর্ণ নির্মূল হয়েছে বলে নিশ্চিত করেছেন জেরুজালেমের হাদাস মেডিকেল সেন্টারের পরিচালক প্রফেসর অ্যারন পোভোতারজ।

৭৬ বছর বয়সী এই নেতার হার্টের অবস্থাও বর্তমানে স্থিতিশীল। উল্লেখ্য যে, ২০২৩ সালের জুলাই মাসে তার হার্টে পেসমেকার বসানো হয়েছিল। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানানো হয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) কর্তৃক পরোয়ানাভুক্ত এই নেতা বর্তমানে নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ