ঢাকা নিউজ

ইরানের সঙ্গে বৈঠকে পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

ছবি : সংগৃহীত

ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার লক্ষ্যে পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে, আজ শনিবার তারা ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবেন। এই আলোচনা সফল হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পাকিস্তান সফর করতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি প্রতিনিধিরা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনিরসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই সফরে আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি কেবল পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মূলত মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও ইরান সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে, তবে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগের একটি পথ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে বৈঠকে পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার লক্ষ্যে পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে, আজ শনিবার তারা ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবেন। এই আলোচনা সফল হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পাকিস্তান সফর করতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি প্রতিনিধিরা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনিরসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই সফরে আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি কেবল পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মূলত মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও ইরান সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে, তবে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগের একটি পথ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ