ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার সকালে লিমনের মরদেহ উদ্ধারের পর এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার রুমমেট হিশাম আবুগারবিয়েহরকে গ্রেফতার করা হয়েছে। তবে নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি।

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ চিরোনিস্টার এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। গ্রেফতারকৃত হিশামের বিরুদ্ধে হামলা, অবৈধভাবে আটকে রাখা, তথ্য-প্রমাণ নষ্ট এবং মরদেহ সরানোর মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন।

নিখোঁজ নাহিদা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, গত ১৬ এপ্রিল তাদের দুজনকে শেষবারের মতো দেখা গিয়েছিল। দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার লিমনের মরদেহ পাওয়া গেলেও মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে মেডিকেল এক্সামিনার অফিস।

বর্তমানে নিখোঁজ নাহিদা বৃষ্টিকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি ও তদন্ত অভিযান অব্যাহত রেখেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে বাংলাদেশি কমিউনিটির মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার সকালে লিমনের মরদেহ উদ্ধারের পর এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার রুমমেট হিশাম আবুগারবিয়েহরকে গ্রেফতার করা হয়েছে। তবে নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি।

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ চিরোনিস্টার এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। গ্রেফতারকৃত হিশামের বিরুদ্ধে হামলা, অবৈধভাবে আটকে রাখা, তথ্য-প্রমাণ নষ্ট এবং মরদেহ সরানোর মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন।

নিখোঁজ নাহিদা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, গত ১৬ এপ্রিল তাদের দুজনকে শেষবারের মতো দেখা গিয়েছিল। দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার লিমনের মরদেহ পাওয়া গেলেও মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে মেডিকেল এক্সামিনার অফিস।

বর্তমানে নিখোঁজ নাহিদা বৃষ্টিকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি ও তদন্ত অভিযান অব্যাহত রেখেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে বাংলাদেশি কমিউনিটির মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ