ঢাকা নিউজ

অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই

অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই
ছবি : সংগৃহীত

চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন গত শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন গুণী এই অভিনেতা। গত কয়েকদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। চিকিৎসকরা আশা ছেড়ে দেওয়ায় শুক্রবার বিকেলে তাঁকে বাসায় নিয়ে আসা হয় এবং ওই রাতেই তিনি চিরবিদায় নেন। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতেই আফতাবনগরের মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

তারিকুজ্জামান তপন ছোট পর্দা ও চলচ্চিত্র—উভয় মাধ্যমেই দীর্ঘকাল সুনামের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তিনি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া ‘জোড়া শালিক’, ‘হাতছানি’ ও ‘মৃত্তিকার যাত্রা’র মতো অসংখ্য জনপ্রিয় নাটকে তাঁর অভিনয় দর্শক হৃদয়ে দাগ কেটে আছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন গত শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন গুণী এই অভিনেতা। গত কয়েকদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। চিকিৎসকরা আশা ছেড়ে দেওয়ায় শুক্রবার বিকেলে তাঁকে বাসায় নিয়ে আসা হয় এবং ওই রাতেই তিনি চিরবিদায় নেন। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতেই আফতাবনগরের মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

তারিকুজ্জামান তপন ছোট পর্দা ও চলচ্চিত্র—উভয় মাধ্যমেই দীর্ঘকাল সুনামের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তিনি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া ‘জোড়া শালিক’, ‘হাতছানি’ ও ‘মৃত্তিকার যাত্রা’র মতো অসংখ্য জনপ্রিয় নাটকে তাঁর অভিনয় দর্শক হৃদয়ে দাগ কেটে আছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ