একটি নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো এক চিঠিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহম্মেদ সামীর সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, অস্ত্রাগার, ধর্মীয় উপাসনালয় এবং শাহবাগের মতো জনাকীর্ণ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, এই চক্রের সদস্যরা দেশের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে মাঠ পর্যায়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে উগ্রবাদী তৎপরতার সঙ্গে জড়িত অন্যান্যদের চিহ্নিত করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন