ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার আসামি কে এই হিশাম?

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়া সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ আট ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে গত শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তবে লিমনের সাথে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধান এখনো মেলেনি।

হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, শুক্রবার সকালে আই-২৭৫ নর্থ রোডের ব্রিজের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। মরদেহটি নিখোঁজ জামিল লিমনের বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পরই ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় হিশাম আবুগারবিয়ার বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। হিশাম প্রথমে আত্মসমর্পণে অস্বীকৃতি জানালেও পুলিশের বিশেষায়িত সোয়াট টিমের প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় তিনি ধরা দেন।

গ্রেপ্তারকৃত হিশামের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, সাধারণ প্রহার, কাউকে অন্যায়ভাবে আটকে রাখা, তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা, মৃত্যু সংবাদ গোপন করা এবং বেআইনিভাবে মৃতদেহ সরানোসহ মোট ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্যমতে, হিশাম ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউএসএফ-এর ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করলেও বর্তমানে তিনি শিক্ষার্থী নন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং পারিবারিকভাবে ফিলিস্তিনি বংশোদ্ভূত।

এদিকে গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। লিমনের সাথে তার একসময় প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে তা ছিল না বলে জানিয়েছেন নাহিদার পরিবার। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ ধারণা করছে, হিশাম একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিখোঁজ নাহিদাকে উদ্ধারে পুলিশের একাধিক বিশেষায়িত দল কাজ করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার আসামি কে এই হিশাম?

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ