ঢাকা নিউজ

স্বর্ণ ও রুপার দাম বড় ব্যবধানে কমালো বাজুস

ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার এবং স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দাম আজ শনিবারও বহাল রয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র এক সপ্তাহ আগে দাম বাড়ানো হলেও পুনরায় দাম কমার এই সিদ্ধান্তে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভরিতে ৩৫০ টাকা কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় নির্ধারিত হয়েছে।

বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম এবং ৩৫ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। স্বর্ণের ক্ষেত্রে এই বছর মোট ৩২ বার দাম বেড়েছে এবং ২৪ বার কমানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখেই স্থানীয় বাজারে এই মূল্য পরিবর্তন করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

স্বর্ণ ও রুপার দাম বড় ব্যবধানে কমালো বাজুস

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার এবং স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দাম আজ শনিবারও বহাল রয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র এক সপ্তাহ আগে দাম বাড়ানো হলেও পুনরায় দাম কমার এই সিদ্ধান্তে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভরিতে ৩৫০ টাকা কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় নির্ধারিত হয়েছে।

বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম এবং ৩৫ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। স্বর্ণের ক্ষেত্রে এই বছর মোট ৩২ বার দাম বেড়েছে এবং ২৪ বার কমানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখেই স্থানীয় বাজারে এই মূল্য পরিবর্তন করা হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ