রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের’ নিয়ে এক বিশাল জাতীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় সারা দেশ থেকে আগত শহীদদের পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধাদের অংশগ্রহণে এই কর্মসূচি শুরু হয়। গণভোটের রায় এবং ‘জুলাই সনদের’ পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
সমাবেশটি যৌথভাবে পরিচালনা করছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এছাড়াও সমাবেশে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা সংহতি প্রকাশ করে উপস্থিত হয়েছেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন