মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান এমন একটি প্রস্তাব দিতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান একটি প্রস্তাব দিচ্ছে এবং এখন ওয়াশিংটন অপেক্ষায় আছে সেটি আসলে কী হয় তা দেখার জন্য। তবে প্রস্তাবের সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে তিনি এখনো বিস্তারিত কিছু জানেন না বলে উল্লেখ করেছেন।
ইরানের বর্তমান প্রশাসনের সঙ্গেই আলোচনা চলছে জানিয়ে ট্রাম্প বলেন, যারা এখন দায়িত্বে আছেন তাদের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই আলোচনাকে আরও বেগবান করতে পাকিস্তানের ইসলামাবাদে ফের বৈঠকে বসছে দুই দেশ। এই লক্ষ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি প্রতিনিধিরা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকগুলোতে আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চলমান প্রচেষ্টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন