ঢাকা নিউজ

ইরানে বিশাল অভিযানে ২৪০ জন গ্রেফতার ও মোসাদ স্পাই আটক

ছবি : সংগৃহীত

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেফতার করেছে। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

অভিযানে কেরমানশাহ প্রদেশ থেকে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের আইআরজিসি বিপ্লব-বিরোধী গোষ্ঠীর সদস্য হিসেবে দাবি করেছে। এদের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সঙ্গে জড়িত সন্দেহে ৪ জন স্পাই বা চরকেও আটক করা হয়েছে।

কুর্দিস্তান প্রদেশে পরিচালিত অভিযানে ১১ জনকে গ্রেফতারের পাশাপাশি একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি। এছাড়া পৃথক আরও একটি অভিযানে ৭০ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালীন আইআরজিসি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনাকারীদের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজধানী তেহরানে পুলিশ এমন একজনকে গ্রেফতার করেছে যার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। ওই ব্যক্তি ইরানের ওপর হওয়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির নথিপত্র সংগ্রহ করে শত্রু ভাবাপন্ন নেটওয়ার্কগুলোর কাছে পাঠাচ্ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরানে বিশাল অভিযানে ২৪০ জন গ্রেফতার ও মোসাদ স্পাই আটক

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেফতার করেছে। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

অভিযানে কেরমানশাহ প্রদেশ থেকে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের আইআরজিসি বিপ্লব-বিরোধী গোষ্ঠীর সদস্য হিসেবে দাবি করেছে। এদের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সঙ্গে জড়িত সন্দেহে ৪ জন স্পাই বা চরকেও আটক করা হয়েছে।

কুর্দিস্তান প্রদেশে পরিচালিত অভিযানে ১১ জনকে গ্রেফতারের পাশাপাশি একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি। এছাড়া পৃথক আরও একটি অভিযানে ৭০ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালীন আইআরজিসি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনাকারীদের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজধানী তেহরানে পুলিশ এমন একজনকে গ্রেফতার করেছে যার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। ওই ব্যক্তি ইরানের ওপর হওয়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির নথিপত্র সংগ্রহ করে শত্রু ভাবাপন্ন নেটওয়ার্কগুলোর কাছে পাঠাচ্ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ