আঞ্চলিক কূটনৈতিক সফরের অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা।
বৈঠকে ইরান ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণতা দেওয়ার বিষয়ে দুই দেশ বিশেষ গুরুত্বারোপ করেছে। ফিলিস্তিনের জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে ইসলামাবাদের প্রচেষ্টার জন্য পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বর্তমানে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার মধ্যস্থতা প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের আগে আরাগচি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে জেনারেল মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন আরাগচি।
বৈঠক শেষে আরাগচি জানান, যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান তাঁকে আশ্বস্ত করেছেন যে, একটি স্থায়ী এবং কার্যকর ফলাফলে না পৌঁছানো পর্যন্ত পাকিস্তান তাদের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখতে পুরোপুরি প্রস্তুত। এই বৈঠকের মাধ্যমে ইসলামাবাদ এখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সেতুবন্ধন হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন