চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর মিথ্যা খবর শুনে স্ট্রোক করে আফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে ঘটা এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি সদস্য জানান, শুক্রবার রাতে রিফাত নামে এক কিশোরের ধূমপানের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে সমবয়সী নাঈমের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জেরে একদল কিশোর রিফাতকে বেধড়ক মারধর করলে এলাকায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। নাতির মৃত্যুর এই গুজব শুনে নানি আফিয়া বেগম আতঙ্কগ্রস্ত হয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা নানি ও নাতি উভয়কে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত রিফাত হোসেন সিয়ামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃদ্ধার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। মূলত নাতির মৃত্যুর গুজব শুনে স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন