ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে উপস্থিত সাংবাদিক ও তারকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।
টিভি ফুটেজে দেখা যায়, ট্রাম্প হোটেলের ব্যাংকুয়েট হলে ডিনার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই নিরাপত্তা কর্মকর্তারা তাকে ঘিরে ধরেন এবং মঞ্চ থেকে সরিয়ে নেন। একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, একজন বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি চালায়। কিছু গণমাধ্যমের দাবি অনুযায়ী, বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে, তবে সরকারিভাবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। ঘটনার পর স্থগিত হওয়া ডিনার পুনরায় শুরু করার ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওউজা জিয়াং।
নৈশভোজে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক বার্তায় সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি লেখেন, ওয়াশিংটনে এটি একটি অদ্ভুত সন্ধ্যা ছিল। নিরাপত্তা বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে বন্দুকধারীকে রুখে দিয়েছে।
ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন যে, তিনি অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তকেই গুরুত্ব দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যাটি কাটেনি জানিয়ে তিনি ভবিষ্যতে এটি পুনরায় আয়োজনের ইঙ্গিত দেন। প্রতিবছর হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সম্মানে এই ঐতিহ্যবাহী নৈশভোজের আয়োজন করা হয়।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন