ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় রাতে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ হোটেলের বাঙ্কেট হলে বিকট গুলির শব্দ শোনা গেলে উপস্থিত সাংবাদিক ও তারকাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস।
অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প খাবার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেন। একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি উভয়ই সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।
নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলটিতে প্রবেশ করে অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। কিছু সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, হামলাকারীকে পাল্টা গুলিতে হত্যা করা হয়েছে, তবে সরকারিভাবে বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি। ঘটনার পর সাময়িকভাবে স্থগিত হওয়া নৈশভোজের অনুষ্ঠানটি পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং।
নৈশভোজে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে মার্কিন সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবছর হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক হাজার অতিথি উপস্থিত ছিলেন।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন