হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার চেষ্টাকারী সন্দেহভাজন কোল টমাস অ্যালেনকে গ্রেপ্তারের প্রথম ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, ওয়াশিংটন হিলটন হোটেলের সিঁড়ির কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলাকারীকে মাটিতে চেপে ধরে আছেন। ছবিতে সন্দেহভাজনকে শার্টহীন এবং হাত পেছনে বাঁধা অবস্থায় দেখা গেছে।
শনিবার রাতে অনুষ্ঠান চলাকালীন হোটেলের বাইরে আকস্মিক গুলির শব্দ শোনা গেলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে সাংবাদিকদের জানিয়েছেন যে, হামলাকারীর কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল। তাকে আটক করার প্রক্রিয়ায় সিক্রেট সার্ভিসের একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ ভেস্টের কারণে তিনি প্রাণে বেঁচে যান।
হামলাকারী হিসেবে শনাক্ত হওয়া ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভি ও ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার উদ্দেশ্য খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ট্রাম্প এই ঘটনার পর সিক্রেট সার্ভিসের সাহসিকতার প্রশংসা করেছেন।
ঘটনার পরপরই ওয়াশিংটন হিলটন হোটেল ও এর আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিক্রেট সার্ভিস ও স্থানীয় পুলিশ পুরো এলাকা কর্ডন করে রেখেছে। এই হামলায় প্রেসিডেন্ট ও উপস্থিত অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অক্ষত থাকলেও নিরাপত্তা প্রোটোকল আরও কঠোর করার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন