ওয়াশিংটন ডিসির এক নৈশভোজে আকস্মিক গুলিবর্ষণের পর তড়িঘড়ি করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে বিকট শব্দ শোনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে ঘিরে ধরলে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। টিভি ফুটেজে দেখা গেছে, খাবার টেবিল থেকে ওঠার সময় তাড়াহুড়ো করতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়েন।
ঘটনার শুরুতেই ‘গুলি চলছে’ বলে চিৎকার করে ওঠেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। মুহূর্তের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে ফেলা হয় এবং এরপরই ট্রাম্পকে ঘিরে ধরে মানববেষ্টনী তৈরি করা হয়। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই হুড়োহুড়ির মধ্যে ট্রাম্প পড়ে গেলেও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কিংবা মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বর্তমানে সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন।
ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ থাকায় ট্রাম্প আবারও নৈশভোজের অনুষ্ঠানে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে তাকে আপাতত সেখানে ফিরে যেতে নিষেধ করা হয়েছে।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে সাংবাদিক ও মিডিয়া জগতের তারকাদের উপস্থিতিতে এই হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলে ঢুকে অতর্কিত গুলি চালায়। পরবর্তীতে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে মার্কিন সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন