বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু (SETU) তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৯৭ জন জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কুষ্টিয়াভিত্তিক এই সংস্থায় বিভিন্ন পদে অভিজ্ঞ ও নতুন প্রার্থীদের কাজের সুযোগ রয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ধূমপায়ী ও মাদকাসক্ত প্রার্থীদের আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি সমন্বয়কারী (২ জন), জোনাল ব্যবস্থাপক (৪ জন), আঞ্চলিক ব্যবস্থাপক (৬ জন), সহ–অভ্যন্তরীণ নিরীক্ষক (৫ জন) এবং শাখা ব্যবস্থাপক (৮০ জন) পদে অভিজ্ঞ প্রার্থীদের খুঁজছে। এই পদগুলোর জন্য বেতনসীমা ৩২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮১,০০০ টাকা পর্যন্ত। অন্যদিকে, ১০০টি পদে ফিল্ড অফিসার নিয়োগ দেওয়া হবে, যেখানে স্নাতক পাশ থাকলে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে। ফিল্ড অফিসারদের বেতন নিয়মিতকরণের পর ২৮,০০০ টাকা হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় সকল সনদের কপিসহ আগামী ১০ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রটি সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে 'নির্বাহী পরিচালক, সেতু, বীরনিবাস, পূর্ব মজমপুর, ঝিনাইদহ রোড, কুষ্টিয়া'—এই ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
উল্লেখ্য যে, ছয় মাসের শিক্ষানবিশ সময় সফলভাবে পার করার পর প্রার্থীরা সিপিএফ, বিমা ও গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চাকরিতে যোগদানের সময় ২০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য এবং বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন