আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের যে কোনো ধরনের ‘গুজবে’ বিভ্রান্ত না হতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, একটি সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন যে, টেলিগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে একটি চক্র গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পরীক্ষার পরিবেশ নিয়ে এখন পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্ট আছেন জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় আগামী দিনগুলোতেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে সরকার আশাবাদী।
একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, পরীক্ষাগুলো ডিসেম্বর মাসের মধ্যে শেষ করে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা করছে সরকার। এছাড়া বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’ বা তরুণ জনগোষ্ঠীকে গবেষণায় কাজে লাগানোর ওপর জোর দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন