ঢাকা নিউজ

নৈশভোজের হামলাকারী খ্রিস্টানবিরোধী ও মানসিকভাবে অসুস্থ: ট্রাম্প

ছবি : সংগৃহীত

ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে হামলার ঘটনায় বন্দুকধারী কোল থমাস অ্যালেনকে ‘বেশ অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হামলাকারী সম্পর্কে এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হামলাকারী পূর্বে খ্রিস্টান থাকলেও পরবর্তীতে খ্রিস্টানবিরোধী হয়ে ওঠেন এবং তার মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রেসিডেন্ট তাকে একজন মানসিকভাবে অসুস্থ মানুষ হিসেবে বর্ণনা করেছেন। শনিবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন।

মঞ্চে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির উপস্থিতিতে হঠাৎ বন্দুক হামলা শুরু হলে অনুষ্ঠানস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। দ্রুততম সময়ের মধ্যে ট্রাম্প ও মেলানিয়াকে মঞ্চ থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে অন্তত সাত থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে এই হামলায় ট্রাম্প, মেলানিয়া কিংবা আমন্ত্রিত অতিথিদের কেউ হতাহত হননি।

হামলার ঘটনায় জড়িত সন্দেহে কোল থমাস অ্যালেনকে গ্রেফতার করা হয়েছে। সিএনএন-এর তথ্যমতে, থমাস পেশায় একজন শিক্ষক এবং তিনি ক্যালিফোর্নিয়ার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০২৪ সালে তিনি সেই প্রতিষ্ঠানের সেরা শিক্ষক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নৈশভোজের হামলাকারী খ্রিস্টানবিরোধী ও মানসিকভাবে অসুস্থ: ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে হামলার ঘটনায় বন্দুকধারী কোল থমাস অ্যালেনকে ‘বেশ অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হামলাকারী সম্পর্কে এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হামলাকারী পূর্বে খ্রিস্টান থাকলেও পরবর্তীতে খ্রিস্টানবিরোধী হয়ে ওঠেন এবং তার মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রেসিডেন্ট তাকে একজন মানসিকভাবে অসুস্থ মানুষ হিসেবে বর্ণনা করেছেন। শনিবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন।

মঞ্চে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির উপস্থিতিতে হঠাৎ বন্দুক হামলা শুরু হলে অনুষ্ঠানস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। দ্রুততম সময়ের মধ্যে ট্রাম্প ও মেলানিয়াকে মঞ্চ থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে অন্তত সাত থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে এই হামলায় ট্রাম্প, মেলানিয়া কিংবা আমন্ত্রিত অতিথিদের কেউ হতাহত হননি।

হামলার ঘটনায় জড়িত সন্দেহে কোল থমাস অ্যালেনকে গ্রেফতার করা হয়েছে। সিএনএন-এর তথ্যমতে, থমাস পেশায় একজন শিক্ষক এবং তিনি ক্যালিফোর্নিয়ার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০২৪ সালে তিনি সেই প্রতিষ্ঠানের সেরা শিক্ষক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ