মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের দ্রুত অবসান ঘটবে এবং এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান যদি আলোচনার টেবিলে ফিরতে চায়, তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। এখন থেকে পরবর্তী সম্ভাব্য আলোচনা টেলিফোনের মাধ্যমেই সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের আলোচকদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, তাদের মধ্যে কেউ কেউ যুক্তিসঙ্গত আচরণ করলেও সবাই তেমন নন। তবে তিনি আশা প্রকাশ করেন যে, ইরান বিচক্ষণতার পরিচয় দেবে এবং আলোচনায় তাদের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া তিনি পাকিস্তান-ভারত সংঘাতের প্রসঙ্গ টেনে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেন এবং দাবি করেন যে সেখানে ১১টি বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে।
ওয়াশিংটনের সাম্প্রতিক হামলার বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন যে, বন্দুকধারীর পরিবার তার মানসিক সমস্যার বিষয়ে অবগত ছিল। হামলাকারীর প্রকাশিত ম্যানিফেস্টো বিশ্লেষণ করে তাকে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি হিসেবে বর্ণনা করেন প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি জানান, পরিস্থিতি অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন