ঢাকা নিউজ

হরমুজ প্রণালি খুলে দিতে ওয়াশিংটনকে নতুন শর্ত দিল ইরান

ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস সরবরাহ পথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথটি ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টা-পাল্টি অবরোধের মুখে কার্যত বন্ধ রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত থাকলেও তারা ওয়াশিংটনের সামনে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে।

ইরানের দেওয়া নতুন এই প্রস্তাবে বলা হয়েছে, দেশটির পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখতে হবে। মূলত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এমন সময়ে এই খবরটি সামনে এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান ও পাকিস্তান সফর শেষে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছেন।

তবে ইরানের এই নতুন প্রস্তাব নিয়ে মার্কিন নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার করা হলে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তেহরানের ওপর চাপ প্রয়োগের বড় কোনো হাতিয়ার থাকবে না। এর ফলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে অন্তত এক দশকের জন্য বিরত রাখা বা তাদের মজুদ ত্যাগ করতে বাধ্য করা ওয়াশিংটনের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি খুলে দিতে ওয়াশিংটনকে নতুন শর্ত দিল ইরান

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস সরবরাহ পথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথটি ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টা-পাল্টি অবরোধের মুখে কার্যত বন্ধ রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত থাকলেও তারা ওয়াশিংটনের সামনে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে।

ইরানের দেওয়া নতুন এই প্রস্তাবে বলা হয়েছে, দেশটির পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখতে হবে। মূলত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এমন সময়ে এই খবরটি সামনে এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান ও পাকিস্তান সফর শেষে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছেন।

তবে ইরানের এই নতুন প্রস্তাব নিয়ে মার্কিন নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার করা হলে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তেহরানের ওপর চাপ প্রয়োগের বড় কোনো হাতিয়ার থাকবে না। এর ফলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে অন্তত এক দশকের জন্য বিরত রাখা বা তাদের মজুদ ত্যাগ করতে বাধ্য করা ওয়াশিংটনের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ