সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এক নারী মুদি দোকানিকে নৃশংসভাবে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) ওই গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। ধারণা করা হচ্ছে, তাঁর শরীরে থাকা স্বর্ণালংকার ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বীথিকা রানী প্রতিদিনের মতো সন্ধ্যায় বাড়ি থেকে তাঁর মুদি দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে স্বর্ণের রুলি, চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ইট দিয়ে তাঁর মাথায় ও শরীরে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। মৃত্যু নিশ্চিত করার পর তারা লাশটি পাশের একটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়।
নিহত বীথিকা রানী স্বামীর মৃত্যুর পর স্থানীয় বউবাজার এলাকায় দোকান পরিচালনা করে সংসার চালাতেন। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন