ঢাকা নিউজ

‘এত বজ্রপাত জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না’: সংসদে স্পিকারের রসিকতা

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সোমবার সংসদ অধিবেশনে এক হালকা রসিকতায় মেতে ওঠেন। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দেওয়া হাওর এলাকায় বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় গবেষণার নোটিশের ওপর আলোচনা শেষে স্পিকার হাসতে হাসতে বলেন, "সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে সেখানে বিয়েই করতাম না।"

স্পিকারের এই রসিকতার প্রেক্ষাপট মূলত তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। তাঁর সহধর্মিণী প্রয়াত অধ্যাপক দিলারা হাফিজের পৈতৃক বাড়ি সুনামগঞ্জ জেলায়। ১৯৪৯ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করা দিলারা হাফিজ একজন প্রথিতযশা শিক্ষাবিদ ছিলেন। তিনি সরকারি ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ছাড়াও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন দিলারা হাফিজ। সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার মাঝে স্পিকারের এমন মন্তব্য সংসদ কক্ষে কিছুটা হাস্যরসের সৃষ্টি করলেও এর মাধ্যমে হাওর অঞ্চলের বজ্রপাত সমস্যার ভয়াবহতাও ফুটে উঠেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

‘এত বজ্রপাত জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না’: সংসদে স্পিকারের রসিকতা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সোমবার সংসদ অধিবেশনে এক হালকা রসিকতায় মেতে ওঠেন। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দেওয়া হাওর এলাকায় বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় গবেষণার নোটিশের ওপর আলোচনা শেষে স্পিকার হাসতে হাসতে বলেন, "সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে সেখানে বিয়েই করতাম না।"

স্পিকারের এই রসিকতার প্রেক্ষাপট মূলত তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। তাঁর সহধর্মিণী প্রয়াত অধ্যাপক দিলারা হাফিজের পৈতৃক বাড়ি সুনামগঞ্জ জেলায়। ১৯৪৯ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করা দিলারা হাফিজ একজন প্রথিতযশা শিক্ষাবিদ ছিলেন। তিনি সরকারি ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ছাড়াও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন দিলারা হাফিজ। সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার মাঝে স্পিকারের এমন মন্তব্য সংসদ কক্ষে কিছুটা হাস্যরসের সৃষ্টি করলেও এর মাধ্যমে হাওর অঞ্চলের বজ্রপাত সমস্যার ভয়াবহতাও ফুটে উঠেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ