সোমবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মীনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমিনা শারমীন বক্তব্য রাখেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা বিগত এক মাসের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত মূল্যায়ন ও পর্যালোচনা করেন।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন হাট-বাজারে স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাবার উৎপাদন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন