নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যে রাতের আঁধারে ঘুমন্ত গ্রামবাসীদের ওপর জঙ্গি হামলায় অন্তত ২৯ জন প্রাণ হারিয়েছেন। গত রবিবার রাতে গুইয়াকু গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তার মাধ্যমে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসআইএস এই হামলার দায় স্বীকার করেছে।
সরকারি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গিরা কয়েকটি দলে বিভক্ত হয়ে অতর্কিতে গ্রামে প্রবেশ করে এবং ঘরবাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির শব্দে আতঙ্কিত গ্রামবাসীরা প্রাণভয়ে পালানোর চেষ্টা করলে অনেককেই লক্ষ্য করে গুলি করা হয় এবং বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আদামাওয়ার গভর্নর আহমাদু উমারু ফিনত্রী এই ঘটনাকে একটি ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে নিন্দা জানিয়েছেন।
এদিকে একই দিনে দেশটির কোগি রাজ্যের লোকোজায় আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছে। একটি এতিমখানায় হামলা চালিয়ে ২৩ কিশোরকে অপহরণ করে নিয়ে যায় একদল সশস্ত্র দুর্বৃত্ত। তাৎক্ষণিকভাবে পুলিশি অভিযানে অপহৃতদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি আটজনের খোঁজে এখনো তল্লাশি চলছে। এতিমখানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন