ঢাকা নিউজ

হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম কাসেমকে 'আগুন নিয়ে না খেলার' জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

ইসরাইল কাটজ লেবানন সরকারকে সতর্ক করে বলেন, হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধ না করলে পুরো লেবানন ভয়াবহ যুদ্ধের কবলে পড়বে। জাতিসংঘের এক দূতের সঙ্গে আলাপকালে তিনি এই হুমকি প্রদান করেন।

এর আগে হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম এক বিবৃতিতে জানান, ইসরাইলের সঙ্গে আলোচনা করে লেবাননের কোনো সুফল আসবে না। তিনি লেবানন সরকারকে আলোচনার পথ পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতা হবে একটি বড় ভুল।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি অনড় অবস্থানের কারণে লেবানন ও ইসরাইল সীমান্তে বর্তমানে যুদ্ধের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬

হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম কাসেমকে 'আগুন নিয়ে না খেলার' জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

ইসরাইল কাটজ লেবানন সরকারকে সতর্ক করে বলেন, হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধ না করলে পুরো লেবানন ভয়াবহ যুদ্ধের কবলে পড়বে। জাতিসংঘের এক দূতের সঙ্গে আলাপকালে তিনি এই হুমকি প্রদান করেন।

এর আগে হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম এক বিবৃতিতে জানান, ইসরাইলের সঙ্গে আলোচনা করে লেবাননের কোনো সুফল আসবে না। তিনি লেবানন সরকারকে আলোচনার পথ পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতা হবে একটি বড় ভুল।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি অনড় অবস্থানের কারণে লেবানন ও ইসরাইল সীমান্তে বর্তমানে যুদ্ধের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ