মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসের কান্দি গ্রামের কৃষি মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে এবং তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাঠে গরু চরিয়ে বাড়ি ফেরার পর হঠাৎ বৃষ্টি শুরু হলে শাহাদাত পুনরায় গরুগুলো আনতে মাঠে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তার স্ত্রী মরিয়মের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব খান জানান, পথেই তার মৃত্যু হয়েছে এবং বজ্রপাতে তার বুকসহ শরীরের ডান পাশ ঝলসে গেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শাহাদাতের এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন