ঢাকা নিউজ

কেশবপুরে মায়ের মাথায় আঘাত করে হত্যার অভিযোগে মেয়ে গ্রেফতার

ছবি : সংগৃহীত

যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জেরে নিজ মেয়ের হাতে গৌরি রানী অধিকারী (৭০) নামে এক বৃদ্ধা খুনের শিকার হয়েছেন। সোমবার গভীর রাতে কেশবপুর উপজেলা শহরের সাহাপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত মেয়ে দীপ্তি রানী অধিকারীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপ্তি রানী অধিকারী কিছুদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার জন্য চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে কোনো একটি পারিবারিক বিষয় নিয়ে মা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গভীর রাতে দীপ্তি ক্ষিপ্ত হয়ে তার মায়ের ঘরের পাশের ছাদে শক্ত ও ভারী বস্তু (বঁটির কাঠের অংশ) দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গৌরি রানীর মৃত্যু হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত দীপ্তি রানী অধিকারীকে গ্রেফতার করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কেশবপুরে মায়ের মাথায় আঘাত করে হত্যার অভিযোগে মেয়ে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জেরে নিজ মেয়ের হাতে গৌরি রানী অধিকারী (৭০) নামে এক বৃদ্ধা খুনের শিকার হয়েছেন। সোমবার গভীর রাতে কেশবপুর উপজেলা শহরের সাহাপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত মেয়ে দীপ্তি রানী অধিকারীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপ্তি রানী অধিকারী কিছুদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার জন্য চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে কোনো একটি পারিবারিক বিষয় নিয়ে মা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গভীর রাতে দীপ্তি ক্ষিপ্ত হয়ে তার মায়ের ঘরের পাশের ছাদে শক্ত ও ভারী বস্তু (বঁটির কাঠের অংশ) দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গৌরি রানীর মৃত্যু হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত দীপ্তি রানী অধিকারীকে গ্রেফতার করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ