ঢাকা নিউজ

সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: পর্যটনমন্ত্রী

ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী তার বক্তব্যে মানিকগঞ্জের উন্নয়নের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, "কে ভোট দিয়েছেন বা দেননি, সেটি বড় বিষয় নয়; আমি সব মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।" আইনজীবীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অসহায় মানুষ যেন ন্যায্য আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের আস্থার শেষ আশ্রয়স্থল হিসেবে বিচার বিভাগকে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভা শেষে মন্ত্রী মানিকগঞ্জ সদর ডাকবাংলোর আধুনিক ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: পর্যটনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী তার বক্তব্যে মানিকগঞ্জের উন্নয়নের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, "কে ভোট দিয়েছেন বা দেননি, সেটি বড় বিষয় নয়; আমি সব মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।" আইনজীবীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অসহায় মানুষ যেন ন্যায্য আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের আস্থার শেষ আশ্রয়স্থল হিসেবে বিচার বিভাগকে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভা শেষে মন্ত্রী মানিকগঞ্জ সদর ডাকবাংলোর আধুনিক ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ