ঢাকা নিউজ

নোয়াখালীতে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, প্রাইম হাসপাতালের ম্যানেজার আটক।

ছবি : সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের চরম অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে নোয়াখালী সদর উপজেলার প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন বাবু (৩২) নামের ওই যুবক মারা যান। তিনি সেনবাগ উপজেলার কেশারপাড়া ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয় জনতা হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা বিরাজ করছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ম্যানেজারকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

নিহতের স্বজনরা দাবি করেছেন, বাবুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলেও তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে চিকিৎসকরা গাফিলতি করেছেন। তবে অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালের ডিউটি ডাক্তার তৌহিদুল ইসলাম জানান, রোগীর চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি এবং নিয়ম অনুযায়ী সব ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় অবহেলার অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, প্রাইম হাসপাতালের ম্যানেজার আটক।

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

নোয়াখালীর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের চরম অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে নোয়াখালী সদর উপজেলার প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন বাবু (৩২) নামের ওই যুবক মারা যান। তিনি সেনবাগ উপজেলার কেশারপাড়া ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয় জনতা হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা বিরাজ করছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ম্যানেজারকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

নিহতের স্বজনরা দাবি করেছেন, বাবুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলেও তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে চিকিৎসকরা গাফিলতি করেছেন। তবে অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালের ডিউটি ডাক্তার তৌহিদুল ইসলাম জানান, রোগীর চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি এবং নিয়ম অনুযায়ী সব ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় অবহেলার অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ