ঢাকা নিউজ

নোয়াখালী শহরে আব্দুল মতিনের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালী শহরে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎
‎বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর ছাত্রদল সভাপতি আব্দুল মতিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎
‎কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় শত নেতাকর্মীরা অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা নোয়াখালী শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন।
‎
‎মহড়া চলাকালে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় ‘আপা, আফা করিস না, তোদের আপা আসবে না’, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’ এবং ‘আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
‎
‎মোটরসাইকেল মহড়া শেষে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। এতে বক্তব্য দেন কর্মসূচির নেতৃত্বে থাকা বিএনপি নেতা আব্দুল মতিন।
‎
‎বক্তব্যে আব্দুল মতিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসবেন না। বিভিন্ন পর্যায়ে মার্কেট, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে অবস্থান করেও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড ঘটলে পুরো নোয়াখালীতে আওয়ামী লীগকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
‎
‎আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে আব্দুল মতিন বলেন, অতীতে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটেছে। সম্প্রতি বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
‎
‎এ ছাড়া গোপালগঞ্জে বিএনপির অনেক নেতার বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগও করেন তিনি।
‎
‎আব্দুল মতিন আরও বলেন, ‘আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই নৈরাজ্য।’ আগামী পাঁচ বছর তারেক রহমানের নেতৃত্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি।
‎
‎পরিশেষে আব্দুল মতিনের বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নোয়াখালী শহরে আব্দুল মতিনের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ