বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সিনেট সদস্য হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের পাঁচজন সদস্যকে মনোনীত করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে এই মনোনয়ন প্রদান করা হয়। সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯’-এর ২১(২)(খ) ধারা অনুযায়ী এই পাঁচ সংসদ সদস্যকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী এই পর্ষদে জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মনোনীত সদস্যরা হলেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মুশফিকুর রহমান, কুমিল্লা-২ আসনের মো. সেলিম ভূঁইয়া এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর।
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ এই সংসদ সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে বিইউপির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে। বিশেষ করে উচ্চশিক্ষা ও পেশাদারিত্বের মানোন্নয়নে তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন