আগামী ৪ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মূলত দক্ষিণী বায়ুর প্রভাব এবং দেশে ক্রমাগত বজ্রমেঘ (Thundercloud) তৈরি হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা জানিয়েছেন, প্রাক-বর্ষা মৌসুম কিছুটা এগিয়ে আসায় এবং পশ্চিম দিকে সৃষ্ট ঝঞ্ঝার কারণে এবার এপ্রিলের শেষে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ১৬০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ভোলা, ফেনী, ময়মনসিংহ, খেপুপাড়া, কুমিল্লা ও সীতাকুণ্ডেও ১০০ মি.মি.-এর বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নেত্রকোনায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮৯ মি.মি.।
আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন