রংপুরের তারাগঞ্জে রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাহেরা বেগম ওই গ্রামের মজিবর হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরে রান্নার প্রয়োজনে সাহেরা বেগম বাড়ির পাশেই খড়ি কুড়াতে বের হন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
সয়ার ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মনছুর পাঠোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টির মধ্যে বাইরে বের হওয়ায় এই দুর্ঘটনার শিকার হন তিনি। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক এই দুর্যোগের সময় সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং খোলা জায়গায় চলাচল না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন