পঞ্চগড়ে পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সোলায়মান হক নামে এক তরুণ আইনজীবী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় পঞ্চগড়ের চিনিকল-মাড়েয়া সড়কের আহমদনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান হক জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বাসিন্দা এবং পঞ্চগড় জেলা আদালতের একজন কর্মরত আইনজীবী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোলায়মান। পথে আহমদনগর মসজিদ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের পেছনের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন এবং পরবর্তীতে তাঁর সহকর্মীরা মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন