রাজশাহীতে মদপানে জাহিদ হাসান অলি নামের বিশ বছর বয়সী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত অলি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং তানোর উপজেলার বাতাসপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বুধবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহিত অলি নগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন। জানা গেছে, দুই দিন আগে বন্ধুদের সঙ্গে তিনি মদপান করেন এবং এরপর থেকেই অসুস্থ হয়ে পড়েন। বুধবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা তাকে সকাল সাতটার দিকে হাসপাতালে ভর্তি করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই ওই ছাত্রের মৃত্যু হয়। বোয়ালিয়া থানা পুলিশ জানায়, মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন