বরগুনায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় আল-আমীন নামে এক জেলে ও নূরজামাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আল-আমীন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা এলাকার বাসিন্দা এবং নূরজামাল আমতলী উপজেলার পূজাখোলা এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার দুপুরের দিকে পাথরঘাটা ও আমতলী উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।
পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এবং আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বুধবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের দিকে জেলায় ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়।
বজ্রপাতের সময় আমতলী উপজেলার কৃষক নুরজামাল মাঠের পানিতে মাছ ধরছিলেন এবং পাথরঘাটার আল-আমীন বলেশ্বর নদীতে মাছ শিকারে ব্যস্ত ছিলেন। হঠাৎ পৃথক দুই এলাকায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান, আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যুর পরপরই নিহতের পরিবারের নিকট মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন