ঢাকা নিউজ

স্বামীকে বেঁধে রেখে পপকর্ন বিক্রেতা স্ত্রীকে ধর্ষণ

ছবি : সংগৃহীত

রাজশাহীর চারঘাটে স্বামীকে পিটিয়ে ও বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই দম্পতি ট্রেনে এবং স্টেশনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের সরদহ রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বুধবার দুপুরে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর কাজ শেষে রাত ১টার দিকে ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন ওই দম্পতি। তারা স্টেশনের পাশের একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারী প্রথমে স্বামীকে মারধর করে টাকা ছিনিয়ে নেয় এবং পরে তাকে বেঁধে রেখে স্ত্রীকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগী স্বামী জানান, হামলার সময় তিনি চিৎকার করলেও শুরুতে কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং পরে পাশের জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমেই তিনি অভিযুক্তের পরিচয় নিশ্চিত হন। অভিযুক্ত আশরাফুল উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা এবং ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সরদহ স্টেশন মাস্টার জানান, খবর পাওয়ার পরপরই জরুরি সেবার মাধ্যমে পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

স্বামীকে বেঁধে রেখে পপকর্ন বিক্রেতা স্ত্রীকে ধর্ষণ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ