ঢাকা নিউজ

ধামরাইয়ে অটোচালককে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যাচেষ্টা

ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে এক চালককে নৃশংসভাবে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর তালতলা এলাকায় বিডিফুডের পেছনের নির্জন রাস্তায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোচালক মো. আরিফ হোসেন বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের বাসিন্দা।

আরিফ হোসেন জানান, তিন যুবক সাটুরিয়ায় যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশাটি ভাড়া করে। গন্তব্যে যাওয়ার পথে তালতলা এলাকায় পৌঁছালে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকের গলায় গামছা প্যাঁচিয়ে টেনে হিঁচড়ে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে তাঁকে হত্যার চেষ্টা চালানো হলে তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলাকারী তিনজনের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন বলে দাবি করেছেন চালক আরিফ। অভিযুক্তরা হলেন—বালিয়া ইউনিয়নের সুত্রাপুর গ্রামের সামছুল হকের ছেলে সোহেল এবং একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে মালু। অটোরিকশাটি ছিনতাই করতেই তারা এই পরিকল্পিত হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ধামরাইয়ে অটোচালককে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যাচেষ্টা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে এক চালককে নৃশংসভাবে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর তালতলা এলাকায় বিডিফুডের পেছনের নির্জন রাস্তায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোচালক মো. আরিফ হোসেন বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের বাসিন্দা।

আরিফ হোসেন জানান, তিন যুবক সাটুরিয়ায় যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশাটি ভাড়া করে। গন্তব্যে যাওয়ার পথে তালতলা এলাকায় পৌঁছালে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকের গলায় গামছা প্যাঁচিয়ে টেনে হিঁচড়ে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে তাঁকে হত্যার চেষ্টা চালানো হলে তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলাকারী তিনজনের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন বলে দাবি করেছেন চালক আরিফ। অভিযুক্তরা হলেন—বালিয়া ইউনিয়নের সুত্রাপুর গ্রামের সামছুল হকের ছেলে সোহেল এবং একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে মালু। অটোরিকশাটি ছিনতাই করতেই তারা এই পরিকল্পিত হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ