ঢাকা নিউজ

ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ওপেকের ১.৫ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা

ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধের কারণে উদ্ভূত বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও বাণিজ্য ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় ধরনের আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সামাল দিতে সংস্থাটি ১.৫ বিলিয়ন (১৫০ কোটি) মার্কিন ডলারের একটি বিশেষ তহবিল গঠন করেছে।

ভিয়েনা-ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে বিভিন্ন দেশের জরুরি চাহিদার ভিত্তিতে এই অর্থ বিতরণ করা হবে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খাদ্য, জ্বালানি এবং সারের মতো অতি প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় উন্নয়নশীল দেশগুলো যে সংকটে পড়েছে, তা থেকে উত্তরণই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

ওপেক ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় সৃষ্ট অস্থিরতা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আলজাজিরার বরাতে জানা যায়, এই তহবিলটি মূলত ক্ষতিগ্রস্ত দেশগুলোর সরকারকে ক্রমবর্ধমান ব্যয় মেটাতে এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে, যা বর্তমানে একটি বড় স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ওপেকের ১.৫ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ইরান যুদ্ধের কারণে উদ্ভূত বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও বাণিজ্য ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় ধরনের আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সামাল দিতে সংস্থাটি ১.৫ বিলিয়ন (১৫০ কোটি) মার্কিন ডলারের একটি বিশেষ তহবিল গঠন করেছে।

ভিয়েনা-ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে বিভিন্ন দেশের জরুরি চাহিদার ভিত্তিতে এই অর্থ বিতরণ করা হবে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খাদ্য, জ্বালানি এবং সারের মতো অতি প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় উন্নয়নশীল দেশগুলো যে সংকটে পড়েছে, তা থেকে উত্তরণই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

ওপেক ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় সৃষ্ট অস্থিরতা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আলজাজিরার বরাতে জানা যায়, এই তহবিলটি মূলত ক্ষতিগ্রস্ত দেশগুলোর সরকারকে ক্রমবর্ধমান ব্যয় মেটাতে এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে, যা বর্তমানে একটি বড় স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ