যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজার সফরকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। গত এক বছর ধরে ‘নো কিংস’ ব্যানারে বিক্ষোভকারীরা ট্রাম্পকে একজন উচ্চাভিলাষী রাজা হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন, যার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের রাজতন্ত্রবিরোধী ঐতিহাসিক ভিত্তিকে স্মরণ করিয়ে দেওয়া।
বিক্ষোভকারীদের এমন অভিযোগের প্রেক্ষিতে ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনী প্রচারণার কৌশলবিদ মার্ক লটার গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে কখনোই রাজা মনে করেন না এবং তার মনে এ ধরনের কোনো রাজকীয় ভাবমূর্তি নেই। এমনকি রাজতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে তাদের মধ্যে কখনো কোনো আলোচনাও হয়নি।
মার্কিন সংবিধান অনুযায়ী ২০২৮ সালে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হবে। লটার আশ্বস্ত করেছেন যে, সংবিধান নির্ধারিত সময়ের বাইরে ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই।
এদিকে মার্কিন কংগ্রেসে রাজা চার্লসের উপস্থিতিতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সদস্যদের উষ্ণ অভ্যর্থনা ও বিরল ঐক্যের বিষয়টিও লটার উল্লেখ করেন। তার মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজকীয় সফর ছাড়া অন্য কোনো বিষয়ে দুই দলের এমন ঐক্য দেখা সম্ভব ছিল না।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন