বলিউডের বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর চলচ্চিত্রের অন্তরঙ্গ দৃশ্যের নেপথ্যের এক অন্ধকার দিক নিয়ে মুখ খুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, শুটিং চলাকালীন অন্তরঙ্গ দৃশ্যে অনেক পুরুষ অভিনেতা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যা সহ-অভিনেত্রীদের জন্য চরম বিব্রতকর ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তার এই মন্তব্য বলিউড পাড়ায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে।
অন্নু কাপুর জানান, অনেক সময় পরিচালক ‘কাট’ বলার পরেও পুরুষ অভিনেতারা দৃশ্য থেকে বের হতে পারেন না বা ইচ্ছাকৃতভাবে থামেন না। তিনি এমন পরিস্থিতির সাক্ষী যেখানে কিছু ব্যক্তি এই ধরনের মুহূর্তের সুযোগ নিতে চান। তিনি একটি নির্দিষ্ট ঘটনার উদাহরণ দিয়ে বলেন, একবার এক অভিনেতা ‘কাট’ বলার পরেও না থামায় সংশ্লিষ্ট অভিনেত্রীকে অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে নিজেকে রক্ষা করতে হয়েছিল এবং ওই ঘটনায় তিনি এতটাই আতঙ্কিত ছিলেন যে টানা দুদিন ঘর থেকে বের হননি।
এই বিস্ফোরক মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ কাজের জায়গার নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে অন্নু কাপুরের এই প্রশ্নকে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছেন। তবে তার এই মন্তব্যকে কেন্দ্র করে বলিউড পাড়া দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে; কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ মনে করছেন এটি ঢালাওভাবে সবাইকে অভিযুক্ত করার শামিল।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন