ঢাকা নিউজ

ইরান ইস্যুতে পুতিনকে ট্রাম্পের সাফ জবাব

ইরান ইস্যুতে পুতিনকে ট্রাম্পের সাফ জবাব
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার প্রায় দেড় ঘণ্টা টেলিফোনে আলাপ করেছেন। এই ফোনালাপে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার প্রস্তাব দেন পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো।

ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুতিনের এই প্রস্তাবের বিষয়ে তাঁর অবস্থান পরিষ্কার করেন। মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্রকে সহায়তা করার আগে পুতিনকে নিজের যুদ্ধ (ইউক্রেন সংঘাত) শেষ করতে হবে। ট্রাম্প জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া নিয়ে পুতিন যুক্ত হতে চাইলেও তিনি নিজের শর্তে অটল রয়েছেন।

পুতিনের সঙ্গে আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প আরও জানান যে, ইউক্রেন সংঘাতের একটি দ্রুত সমাধান আসতে পারে। অন্যদিকে ক্রেমলিন থেকে জানানো হয়েছে, দুই নেতার ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন। ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে দুই পরাশক্তির এই ফোনালাপকে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ইরান ইস্যুতে পুতিনকে ট্রাম্পের সাফ জবাব

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার প্রায় দেড় ঘণ্টা টেলিফোনে আলাপ করেছেন। এই ফোনালাপে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার প্রস্তাব দেন পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো।

ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুতিনের এই প্রস্তাবের বিষয়ে তাঁর অবস্থান পরিষ্কার করেন। মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্রকে সহায়তা করার আগে পুতিনকে নিজের যুদ্ধ (ইউক্রেন সংঘাত) শেষ করতে হবে। ট্রাম্প জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া নিয়ে পুতিন যুক্ত হতে চাইলেও তিনি নিজের শর্তে অটল রয়েছেন।

পুতিনের সঙ্গে আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প আরও জানান যে, ইউক্রেন সংঘাতের একটি দ্রুত সমাধান আসতে পারে। অন্যদিকে ক্রেমলিন থেকে জানানো হয়েছে, দুই নেতার ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন। ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে দুই পরাশক্তির এই ফোনালাপকে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ