ঢাকা নিউজ

টঙ্গীতে ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহী

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী নতুন বাজার রেলক্রসিংয়ে ট্রেনের সিগন্যালে বন্ধ থাকা পকেট গেট দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল ছিটকে পড়েছে। বুধবার রাত সাড়ে ৭টায় ঢাকা-টঙ্গী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হলেও চালক অপু মিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।

অপু মিয়া গাজীপুরের পূবাইল এলাকার পদহারবাইদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় মোটরসাইকেলটি লাইনে উঠে পড়ে। দুর্ঘটনার মুহূর্তে আরোহী লাফ দেওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম হোসেন জানান, রেলগেট বন্ধ থাকার পরও পকেট গেট দিয়ে লাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টঙ্গীতে ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহী

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গী নতুন বাজার রেলক্রসিংয়ে ট্রেনের সিগন্যালে বন্ধ থাকা পকেট গেট দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল ছিটকে পড়েছে। বুধবার রাত সাড়ে ৭টায় ঢাকা-টঙ্গী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হলেও চালক অপু মিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।

অপু মিয়া গাজীপুরের পূবাইল এলাকার পদহারবাইদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় মোটরসাইকেলটি লাইনে উঠে পড়ে। দুর্ঘটনার মুহূর্তে আরোহী লাফ দেওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম হোসেন জানান, রেলগেট বন্ধ থাকার পরও পকেট গেট দিয়ে লাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ