অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি ক্লাবগুলোর কার্যক্রমের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) সিদ্ধান্তের বিরুদ্ধে 'কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট' (CAS)-এ আপিল করেছে প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (PFA)।
ফিলিস্তিনের অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীরের অধিকৃত এলাকায় বেশ কিছু ইসরাইলি ক্লাব গড়ে উঠেছে এবং তারা ইসরাইলি লিগে অংশগ্রহণ করছে। দীর্ঘদিন ধরে এই ক্লাবগুলোকে নিষিদ্ধ করার দাবি জানালেও সম্প্রতি ফিফা জানায়, অঞ্চলের আইনি জটিলতার কারণে তারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছে না।
পিএফএ-এর ভাইস প্রেসিডেন্ট সুসান শালাবি এই সিদ্ধান্তকে 'অন্যায্য' হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ন্যায়বিচারের আশায় তারা সব ধরনের আইনি পথ অনুসরণ করবেন। তিনি আরও উল্লেখ করেন যে, গাজায় ইসরাইলি আগ্রাসনের ফলে ফিলিস্তিনি ফুটবলের অবকাঠামো ধ্বংস হয়েছে এবং শত শত ফুটবলার প্রাণ হারিয়েছেন, যা দেশটির ফুটবলকে গভীর সংকটে ফেলেছে। এই পরিস্থিতিতে ফিফার নিষ্ক্রিয়তা ফিলিস্তিন ফুটবল কর্তৃপক্ষকে সর্বোচ্চ ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে বাধ্য করেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন