ঢাকা নিউজ

টানা বৃষ্টিতে পাঁচ জেলায় বন্যার বড় শঙ্কা

ছবি : সংগৃহীত

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাতভর দেশজুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। বুধবার রাতভর টানা বৃষ্টি এবং উজানের ঢলে নেত্রকোণা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এর ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

বর্তমানে নেত্রকোণার কংস নদের পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিলেট ও মৌলভীবাজারসহ দেশের মোট ৫টি জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টির কারণে হাওরাঞ্চলের জনজীবন ও কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টানা বৃষ্টিতে পাঁচ জেলায় বন্যার বড় শঙ্কা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাতভর দেশজুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। বুধবার রাতভর টানা বৃষ্টি এবং উজানের ঢলে নেত্রকোণা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এর ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

বর্তমানে নেত্রকোণার কংস নদের পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিলেট ও মৌলভীবাজারসহ দেশের মোট ৫টি জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টির কারণে হাওরাঞ্চলের জনজীবন ও কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ