ঢাকা নিউজ

ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে পারলেন না হুইপ

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রুলস অব প্রসিডিউর অনুযায়ী রাষ্ট্রপতির প্রতিষ্ঠান বা চেয়ারকে সম্মান জানালেও ব্যক্তি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে তিনি ধন্যবাদ জানাতে পারছেন না। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের রক্তাক্ত জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ সংসদে কথা বলার সুযোগ তৈরি হয়েছে।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সেই গণঅভ্যুত্থানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, বরং রিকশাচালক ও শ্রমিকসহ সর্বস্তরের সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল। বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তৎকালে সংসদকে স্বৈরাচারী কায়দায় পরিচালনা করা হতো এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার জন্য বিশেষ ব্যক্তিদের মদদ দেওয়া হতো। এমনকি কথায় কথায় 'জামায়াত-শিবির' বা 'বিএনপি' ট্যাগ জুড়ে দিয়ে বিরোধী মতকে দমন করার চেষ্টা চলত বলেও তিনি উল্লেখ করেন।

পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে বর্তমান সংসদকে কার্যকর ও গণমুখী করার আহ্বান জানান আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, একে অপরকে ছোট না করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করা উচিত, কারণ সাধারণ মানুষ সব সত্যই বুঝতে পারে। পরিশেষে তিনি এই সংসদকে সবার সংসদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে পারলেন না হুইপ

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রুলস অব প্রসিডিউর অনুযায়ী রাষ্ট্রপতির প্রতিষ্ঠান বা চেয়ারকে সম্মান জানালেও ব্যক্তি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে তিনি ধন্যবাদ জানাতে পারছেন না। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের রক্তাক্ত জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ সংসদে কথা বলার সুযোগ তৈরি হয়েছে।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সেই গণঅভ্যুত্থানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, বরং রিকশাচালক ও শ্রমিকসহ সর্বস্তরের সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল। বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তৎকালে সংসদকে স্বৈরাচারী কায়দায় পরিচালনা করা হতো এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার জন্য বিশেষ ব্যক্তিদের মদদ দেওয়া হতো। এমনকি কথায় কথায় 'জামায়াত-শিবির' বা 'বিএনপি' ট্যাগ জুড়ে দিয়ে বিরোধী মতকে দমন করার চেষ্টা চলত বলেও তিনি উল্লেখ করেন।

পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে বর্তমান সংসদকে কার্যকর ও গণমুখী করার আহ্বান জানান আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, একে অপরকে ছোট না করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করা উচিত, কারণ সাধারণ মানুষ সব সত্যই বুঝতে পারে। পরিশেষে তিনি এই সংসদকে সবার সংসদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ