পাবনার ঈশ্বরদী রেলগেটে গেটকিপারের গাফিলতিতে মালবাহী ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলপথের ইন্টারলকিং রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। এই ঘটনা খতিয়ে দেখতে ট্রাফিক ইন্সপেক্টর শফিকুর রহমান স্বপনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, যাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ে ইয়ার্ডে লোকোমোটিভের মাধ্যমে ওয়াগন আলাদা করার (শান্টিং) কাজ চলছিল। এসময় সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার পর গেটকিপার সোলাইমান হোসেন নিয়ম অমান্য করে রেলগেটের ব্যারিয়ার খুলে দেন। গেট খোলা দেখে পাথরবোঝাই ট্রাকটি রেললাইন অতিক্রম করার সময় শান্টিংরত ট্রেনের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ট্রাকচালক হিমেল হোসেন জানান, গেট খোলা থাকায় তিনি ধীরগতিতে পার হচ্ছিলেন, এমন সময় হঠাৎ ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইনের ওপর ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও পাথরবোঝাই ট্রাকটি রেললাইন থেকে সরানো সম্ভব হয়নি। পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহণ কর্মকর্তা হাসিনা খাতুন জানান, পণ্য খালাস করে ট্রাকটি সরাতে হবে বিধায় সময় লাগছে। তবে মেইন লাইন সচল থাকায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না; আপ লাইনের ট্রেনগুলো আপাতত ডাউন লাইন দিয়ে চালানো হচ্ছে। স্টেশন মাস্টার সাবিনা ইয়াসমিন দাবি করেছেন, শান্টিং শেষ না হওয়া পর্যন্ত গেট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। অন্যদিকে গেটকিপার জানিয়েছেন, তিনি গেট বন্ধ রাখার কোনো স্পষ্ট নির্দেশ পাননি।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন