ঢাকা নিউজ

স্পিকারের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। বৃহস্পতিবার স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার অগ্রগণ্য ভূমিকা এবং যুদ্ধ-পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করতে সোভিয়েত সরকারের অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করা হয়।

সাক্ষাৎকালে স্পিকার উল্লেখ করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়াসহ অন্যান্য দেশের পর্যবেক্ষক দলের উপস্থিতি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করেছে। তিনি বিগত ১৬ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের বিষয়টিও আলোচনায় তুলে ধরেন।

বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, মানবসম্পদ রপ্তানি, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে পড়া ও হতাহত বাংলাদেশিদের সংকট নিরসন এবং দ্রুত সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, পরমাণু রিঅ্যাকশনজনিত কারণে কেন্দ্রটি প্রথমদিকে ধীরে ধীরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। তবে ২০২৭ সালের মধ্যে এই কেন্দ্রটি তার মোট উৎপাদনক্ষমতার ৪০ শতাংশ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ সময় রাশিয়ার সঙ্গে বর্তমান সংসদীয় মৈত্রী গ্রুপ নবায়ন এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে রুশ দূতাবাসের প্রতিনিধিদল এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

স্পিকারের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ